সোমবার, ২৯ জুন ২০২৬

ছাত্রলীগের দুই নেতার ওপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলাকারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জালাল ও ইমন নামে এ দু’জনকে ফতেপুর ও মিরেরহাট বাজারস্থ চন্দ্রপুর এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, গত ৩১ মে মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-গ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় এবং সাবেক নেতা রাশেদ হোসাইন মোটর সাইকেলযোগে হাটহাজারী থানাধীন ১১ নং ফতেপুর মদনফকির মাজারের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলের পাশে ওঁৎ পেতে থাকা জালাল, ইমন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন আসামি লোহার রড, হকিস্টিক, ক্রিকেট স্টাম্প, লোহার চেইন, লাঠিসোঠাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে এবং প্রদীপকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় তাদের মোটর সাইকেল ভাঙচুর করা হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও রাশেদ হোসাইনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এ ঘটনায় প্রদীপের ছোট ভাই বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৮ জন সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, ঘটনার পর হতে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৭ জড়িতদের গ্রেপ্তারের লক্ষে খবর নিয়ে জানতে পারে এজাহারভূক্ত ৪ নং আসামি জালাল উদ্দিন জোবায়ের (৩০) হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায় ও ৬ নং আসামি মো. ইমন (২৪) মিরেরহাট বাজারস্থ চন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে র‌্যাবের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করে। ইমন হাটহাজারী বখতিয়ার ফকিরের বাড়ির মো. রফিকের পুত্র এবং জালাল হাটহাজারী বলিটিলা মো. ফরিদ আহাম্মদের পুত্র।
গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিরা উল্লিখিত ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল বলে স¦ীকার করে। তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, জালাল উদ্দিনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদক সংক্রান্ত ২টি এবং ইমনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...