শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আবদুল্লাহ-আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার মূলহোতা মো. দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন দেলু (৩৬), হাসান ওরফে কিরিচ হাসান (৩০), মোহাম্মদ শাহিন (২৮) ও মো. মোবারক হোসেন বাপ্পি (৩৬)।
র‌্যাব-৭ জানিয়েছে, গত ৩০ আগস্ট হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ-আল মনির প্রকাশ পিন্টু নামের এক যুবককে চার থেকে পাঁচজনের সন্ত্রাসী গ্রুপ ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
নিহত মনিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি হিলভিউ বার্মা কলোনিতে শ্বশুর বাড়িতে বসবাস করেন। পাঁচলাইশ হামজারবাগ এলাকায় একটি থাই দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আবদুল্লাহ-আল- মনির হত্যাকাণ্ডের মূলহোতা স্থানীয় সন্ত্রাসী ও মামলার প্রধান আসামি মো. দেলোযার হোসেন দেলু ও হাসান ওরফে কিরিচ হাসানকে রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে, বিকেলে পৌনে পাঁচটার দিকে আলীনগর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ শাহিন ও মো. মোবারক হোসেন বাপ্পিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সন্ত্রাসী দিলুর সঙ্গে মনিরের এলাকায় কাজ করা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৩০ আগস্ট রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার সময় দিলু ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...