শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে, সব পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবির) এলাকার ২ নাম্বার গেইটে স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২১ জন শিক্ষার্থীকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) ভোররাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এর আগে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট সংলগ্ন শাহাবুদ্দীন ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের (২০২৪-২৫ সেশন) সাফিয়া খাতুন নামের ওই ছাত্রী উল্লেখিত ভবনে ভাড়া থাকেন। শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ওই চবি ছাত্রী বাসায় প্রবেশ করতে গেলে ভবনের দারোয়ান তাকে মারধর করে। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে সে পালিয়ে যায়।

শিক্ষার্থীরা ধাওয়া করলে স্থানীয়রা ইটপাটকেল ছুড়তে শুরু করে। এসময় আশপাশের স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দেয় যে চবি শিক্ষার্থীরা স্থানীয়দের ওপর হামলা চালাচ্ছে। এতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন পুলিশের সঙ্গে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়দের দখলে থাকায় তারা বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার রাস্তায় প্রবেশ করতে পারেননি এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেনাবাহিনীকে খবর দিলে পরে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পাস এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

চবির মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. টিপু সুলতান সাংবাদিকদের জানান, আমি আগে কখনো একই সঙ্গে এত শিক্ষার্থীকে আহতাবস্থায় চিকিৎসা নিতে চবি হাসপাতালে আসতে দেখিনি। অনেককে সেন্টারে চিকিৎসা দিয়েছি এবং গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভির হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে- এটা দুঃখজনক। আমরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...