সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিষয়ে নির্দেশনা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হোটেল ও রেস্তোরাঁয় যাতে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকান্ড না হয় সেদিকে সজাগ থাকা এবং আগামী ৩০ জুনের মধ্যে সকলকে নিবন্ধনের আওতায় আসতে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ ২০১৬ বিধি অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু মালিক তা না মেনে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন জেলা প্রশাসক।
ডিসি মমিনুর রহমান বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল থেকে ছাড়পত্র ও নিবন্ধন ছাড়া হোটেল ব্যবসা পরিচালনাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রামে নির্বন্ধনের বাইরেও অসংখ্য আবাসিক হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে। এভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় সরকার রাজস্ব হারাচ্ছে।
তিনি বলেন, ৩০ জুনের মধ্যে নিবন্ধন ছাড়া চলমান হোটেল ও রেস্তোরাঁকে নিবন্ধনের আওতায় আসতে হবে। না হলে এসব অবৈধ হোটেল ও রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক বলেন, করোনার কারণে গত দুই বছর হোটেল ব্যবসা অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় গতিশীল করতে মালিক সমিতিকে কার্যকর ভূমিকা নিতে হবে।
এছাড়া হোটেল ও রেস্তোরাঁকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, কর্মচারীদের ডাটাবেইজ তৈরি করা এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্সে তথ্য দেওয়ার নির্দেশনাও প্রদান করেন তিনি।
পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় পলিথিন ব্যবহার না করা ও মানসম্মত খাবার পরিবেশন করার নির্দেশও দেন তিনি। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...