শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টানেল লাভজনক করতে এলাকা সম্প্রসারণ করবে চসিক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে লাভজনক প্রকল্পে রূপান্তর করতে হলে আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় আনতে হবে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে টানেলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলেও মনে করেন তিনি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘টানেল এখন লস প্রজেক্টে পরিণত হয়েছে। এ অবস্থা কাটাতে হলে আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় এনে পরিকল্পিতভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।’

আনোয়ারা বিএনপির ঘাঁটি উল্লেখ করে মেয়র বলেন, ‘গত ১৬ বছরে চাইলে এখানে অনেক উন্নয়ন করা যেত, কিন্তু বৈষম্যের কারণে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে এখানে উন্নয়ন হবে।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবে। দক্ষিণ জেলায় বিএনপি শক্তিশালী হলে গোটা অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু প্রমুখ।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...