শনিবার, ২০ জুন ২০২৬

সিভাসুতে সামুদ্রিক মাছের পুষ্টিতথ্য নিয়ে বই’র মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একশ’ প্রজাতির সামুদ্রিক মাছের পুষ্টিতথ্য নিয়ে প্রকাশিত হয়েছে একটি ‘কম্প্রিহেনসিভ রেফারেন্স বই’। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের ফিশিং ও পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্যোগে এটি প্রকাশিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে সিভাসু অডিটোরিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

গবেষণা প্রকল্পের ফলাফলের ভিত্তিতে ‘দ্য নিউট্রিশনাল স্টোরি অব দ্য বে অব বেঙ্গল’স ১০০ স্পেসিস : এ কম্প্রিহেনসিভ রেফারেন্স বুক’ শীর্ষক এই বই রচিত হয়।

মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের অধীনে সিভাসু’র ফিশিং ও পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলেন প্রফেসর ড. মো. ফয়সাল  এবং কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান।

গবেষণা প্রকল্পের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো, আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরের অফুরন্ত সম্পদকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। অথচ উন্নত দেশসমূহ এই সুযোগ কাজে লাগিয়ে বহুদূর এগিয়ে গেছে। আমাদেরও সমুদ্রসম্পদকে কাজে লাগানোর কৌশল রপ্ত করতে হবে এবং গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

সিভাসু’র উক্ত গবেষকদলকে এই সৃজনশীল প্রকাশনার জন্য ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এই ধরনের প্রকাশনার মাধ্যমে গবেষক ও শিক্ষকরা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে।

কর্মশালায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. ফয়সাল।

তিনি বলেন, গবেষণালব্ধ বাস্তবজ্ঞানের আলোকে বইটি রচনা করা হয়েছে। এটি সামুদ্রিক প্রজাতির (মাছ, ক্রাস্টেসিয়ান এবং মোলাস্ক) কাঁচা, সিদ্ধ এবং ভাজা আকারে তাদের গঠন (আর্দ্রতা, প্রোটিন, চর্বি এবং কার্বোহাইড্রেট)-এর একটি বিস্তৃত বিশ্লেষণ প্রদান করে। যা তুলে ধরে রান্নার বিভিন্ন পদ্ধতি কীভাবে পুষ্টির পরিমাণকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, ‘এই মৌলিক গবেষণাধর্মী বইটি গবেষক, প্রক্রিয়াকরণকারী এবং মৎস্য-সম্পর্কিত কর্মীদের জন্য মূল্য সংযোজন পণ্য প্রণয়নের ক্ষেত্রে একটি নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এটি মৎস্যপণ্য শিল্প প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করবে। যা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য একটি নতুন আয়ের উৎস এবং রাজস্ব উৎপাদনের পথ তৈরি করবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রতিনিধি, ভ্যালু চেইন সাপ্লাইয়ার্স ও এমএস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

সর্বশেষ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...