শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহিরপুরে শান্তিপুর নদীতে মোবাইল কোর্ট অভিযান, আটক ৫

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে প্রশাসন।
বুধবার( ২৭আগষ্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ- আনসার বাহিনী’র ফোর্স নিয়ে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচ জনকে আটক  করেন। এরপর মোবাইল কোর্ট বসিয়ে, আটককৃতদের বিরুদ্ধে,,  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০অনুসারে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক ।
এছাড়াও, একই অভিযানে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডিত আসামিরা,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের (১) ফজর আলী(৫০) পিতা- আব্দুল লতিফ সাং- বদরপুর(২) আব্দুর রশিদ(৩১) পিতা- আলকাজ সাং- আমবাড়ি (৩)মিস্টার নুর (২৮)পিতা- আব্দুল হাই,সাং- হলহলিয়া(চরগাও)(৪) মিয়া চান(২২) পিতা- জহির আলী  সাং- আমতৈল(৫) জাহাঙ্গীর আলম(২৮)পিতা- মৃত কালা মিয়া সাং- আমতৈল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ শাহরুখ আলম শান্তনু এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...