রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রীতির হ্যাটট্রিকে আবারও নেপালকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ফিরতি লেগে আবারো নেপালকে পরাজিত করেছে উড়ন্ত বাংলাদেশ। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বাংলাদেশ জিতেছে ৪-১ গোলে। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

প্রীতির তিন গোলের পাশাপাশি স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন থুইনু মার্মা।

নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা কোন কাজে আসেনি।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশে এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। সম সংখ্যক ম্যাচে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ভারত তিন ম্যাচের সবকটিতে জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

আজ ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। বেশ কিছু সুযোগ তৈরী করেও সঠিক ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। ৩৯ মিনিটে ডেডলক ভাঙ্গেন থুইনু মার্মা। মধ্যমাঠ থেকে বল রিসিভ করে রাইট উইং দিয়ে কোনাকুনি শটে তিনি বল জালে জড়ান (১-০)।

প্রথমাধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন প্রীতি। ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের জোড়ালে শটে তিনি লক্ষ্যভেদ করেন (২-০)। দূরন্ত এই শটে নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলির কিছুই করার ছিলনা।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে পোস্টের কাছে থেকে অধিনায়ক ভূমিকার শক্তিশালী লফটেড শটে নেপাল এক গোল পরিশোধ করে (২-১)।

বিরতির পর ৭১ মিনিটে মামনি চাকমার ডানদিকের কর্ণার থেকে আসা বল সহজেই জালে জড়ান প্রীতি (৩-১)। ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি (৪-১)। পুর্নিমা মার্মার ক্রসে প্রীতি কোন ভুল করেননি।

এর আগে বাংলাদেশ স্বাগতিক ভূটানকে ৩-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে বসে। যদিও তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে প্রথম ম্যাচে নেপাল ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে পরাজিত হয়।

আগামী ২৯ ও ৩১ আগস্ট এই একই ভেন্যুতে বাংলাদেশ টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ভূটান ও ভারতের মুখোমুখি হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...