সোমবার, ২৯ জুন ২০২৬

শ্রমিক নেতৃত্বকে পরিশুদ্ধ করতে ত্যাগীদের সামনে আসতে হবে : নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শ্রমিক নেতৃত্বকে পরিশুদ্ধ করার জন্য আদর্শবান ও ত্যাগীদের সামনের কাতারে আসতে হবে। কারণ শ্রমিক শ্রেণি জাতীয় প্রবৃদ্ধি অর্জন ও উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের মাঝেই বাংলাদেশের কল্যাণ ও অগ্রগতি নিহিত। তাদের জীবন মান উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণির ঐক্যের কোন বিকল্প নেই।
মাঝির ঘাটস্থ ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, প্রয়াত শ্রমিক লীগ নেতা এটলী ছিলেন পরিচ্ছন্ন, ত্যাগী ও সাহসী শ্রমিক দরদী নেতা হিসেবে সকলের আস্থাভাজন। তিনি চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়ে সংগঠনের ভিত্তি মজবুত করে গেছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। শ্রমিকদের যেকোনো আপদ-বিপদে তিনি পাশে থাকতেন।
ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, শ্রমিক নেতা গাজী মো. জসিম উদ্দীন, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আব্দুল মতিন মাস্টার, তোফাজ্জল হোসেন জিকু, এমএ রহিম, মো. জসিম উদ্দীন, মোজাম্মেল হোসেন, শহীদুল ইসলাম শহিদ, কাজী হাসান মুরাদ, মো. আবু বক্কর, মো. আলী আজগর, মো. আবু জাফর প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...