রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চাকসুর তপশিল ঘোষণা ২৮ আগস্ট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে ২৮ আগস্ট। মঙ্গলবার বিকেলে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশনার আরও বলেন, ২৮ আগস্ট বিকেল ৩টায় ব্যবসা অনুষদ ভবনের অডিটোরিয়ামে তপশিল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশিত হবে।
গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে জানতে চাইলে, উপ-উপচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, গঠনতন্ত্র সংস্কারের জন্য শিক্ষার্থী ও ছাত্র সংগঠন গুলো আমাদের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে। সবার দাবি আমরা পর্যালোচনা করেছি, সবার সব দাবি মেনে নেওয়া সম্ভব না।
অভিযোগ উঠেছিল নারী বিদ্বেষী গঠনতন্ত্রের৷ এ বিষয়ে জানতে চাইলে। তিনি বলেন, আগে দপ্তর সম্পাদক পদে পুরুষদের অগ্রাধিকার দেওয়া থাকলে। এখন এই পদে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর আইন অনুযায়ী এমফিল ও পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে অংশ গ্রহণ করছে। সেই হিসেবে চবির এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...