শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে হারিয়ে যাচ্ছে হরিজন( মুচি সম্প্রদায়)’র পেশা, আয় সংকটে পরিবার

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হরিজন (মুচি সম্প্রদায়)’র মানুষজন আজ আয় সংকটে দিনাতিপাত করছে। এর ফলে এ পেশার লোকজন হাড়িয়ে যাচ্ছে।
এক সময় গ্রাম গঞ্জের হাট বাজার কিংবা রাস্তার মোড়ের গাছ তলায়, সুই- সুতা, ছোট আলপিন, হাতুড়ি, চেপটা বাটাল,তিন টেং ওয়ালা লোহার জিনিস,যার উপর রেখে জুতা, চামড়াজাত পণ্য মেরামতের করতো মুচি। সু- গুলো রঙিন করতে বিভিন্ন রকমের  লাল- কালোসহ রঙের  বোতল সারি বদ্ধ সাজিয়ে বসে থাকতো মুচি, ক্রেতার আশায়। পাশেই রাখতো চেড়া পারা চামড়ার। এর পাশ দিয়ে পথচারী কিংবা স্থানীয়রা জুতা কিংবা ছেড়ে যা-ওয়া চামড়া চামড়াজাত পণ্য মেরামত করতে ছুটে আসতো মুচিদের দ্বারে। কিন্তু  আধুনিকতার ছোঁয়ায় এখন সেই চাহিদা কমে গেছে।
মানুষ এখন আর পুরনো জিনিস মেরামত না করে নতুন পণ্য কিনতে অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে এই সম্প্রদায়ের আয় অপ্রতুল হয়ে পড়েছে, অনেকেই পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
কথা হয় হরিজন (মুচি সম্প্রদায়)’র সুনীল রবি দাসের সঙ্গে তিনি বলেন,তেমন কামাই( ইনকাম) হয় না, প্রতি হাটে দুশো থেকে তিনশো টেকা হয়।এই টেকা দিয়ে সংসার চলে না।ধার দেনা লেগেই থাকে।
আমাদের সম্প্রদায়ের অনেক লোকজন আদি পেশা ছেড়ে, অন্য  পেশায় জরাচ্ছে। আমি আর কোন কাজ জানি না,তাই বাধ্য হলেই এ কাজ করি। সরকারি বিজিডি,ফেয়ার প্রাইজ (১৫টাকা কেজি দর)’র চাউলসহ  অনেক অনুদান আসে, কিন্তু আমাদের ভাগ্যে জুটে না। তিনি আরও  বলেন সরকারিভাবে পুনর্বাসন বা বিকল্প প্রশিক্ষণ না পেলে আমাদের  মতো লোকজন  সামনের দিনে এ পেশায়  টিকে থাকতে কঠিন হয়ে পড়বে।
পল্লী চিকিৎসক শামসুজ্জামান মাহমুদ বলেন,  হরিজন (মুচি জনগোষ্ঠী)’র জন্য বিশেষ সহায়তা, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ করে দেওয়া সময়ের দাবি।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন,সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শুধু হরিজন বা মুচি সম্প্রদায় নয়, যেকোনো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রদায়ের কেউ যদি নির্দিষ্ট কোনো দাবি নিয়ে আবেদন করে, তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...