শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় চোরের ‘রাণী’ আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামের এক পেশাদার চোরের ‌‌‌‘রাণী’কে চোরাই মালামাল এবং নগদ টাকাসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাতব্যাপী অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।

থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

ওই সময় অজ্ঞাতনামা একজন ভিক্ষুক বেশে তাদের নিকট ভিক্ষা খুঁজতে থাকেন। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সাথে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে গ্রেফতার তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণ (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।

২৫ আগস্ট ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন। মামলার পরে লোহাগাড়া থানা পুলিশ অভিযানে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার তসলিমার বাসা থেকে নগদ ৪ লক্ষ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রত্বি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল ছিল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করে। গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রবিউল আলম খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পেশাদার চোরকে আটক করতে সক্ষম হয়। ২৬ আগস্ট (মঙ্গলবার) সকালে যথাযথ আইনে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...