রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নেপালের জালে ৩ গোল, বাংলার বাঘিনীদের বড় জয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে আজ নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পুরো ম্যাচেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। শুরুতেই আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে রক্ষা করেন নেপালের গোলরক্ষর লক্ষ্মী ওলি। ৩৫ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও প্রীতির শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। চার মিনিট পর মধ্যমাঠ থেকে দারুন এক আক্রমণে প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বল ধরতে পারেননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান।

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড সাহারা লিম্বুর। কিন্তু বক্সের ভিতর থেকে তার নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ইয়ারজানকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি।

৭৯ মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসে। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। যোগ করা সময়ে প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে। পরের  মিনিটেই বদলি খেলোয়াড় রিয়া দারুন ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...