রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, বিজিএমইএ’র উদ্দেশ্য হল বিদেশি এক্সপার্টদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের পোশাক শিল্পকে দেশের তরুণ প্রজন্মকে দিয়ে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্যে সিবিইউএফটি’র প্রতিষ্ঠা। প্রযুক্তি জ্ঞান, ফ্যাশন ডিজাইন উদ্ভাবনসহ যথাযথ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পোশাক শিল্পে নেতৃত্ব দেবে আমাদের শিক্ষার্থীরা। গত শনিবার বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে সিবিইউএফটি’র সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সিবিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আচরণ ও দক্ষতার দিকগুলোতেও গুরুত্ব দিতে হবে। তাহলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। শিক্ষাজীবনে মনোযোগ ধরে রাখতে পারলে চাকরির বাজারেও এগিয়ে থাকা যাবে।

ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. সুলতান মোহাম্মদ ভূঁইয়া সিবিইউএএফটি’র বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের ভালো ও চতুর্মুখী চৌকস মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। বিশেষ অতিথি ও ওরিয়েন্টেশনে বক্তার বক্তব্যে এসএম আবু তৈয়ব বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তৈরি পোশাক খাত। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে নবীন যারা ভর্তি হয়েছে তারা পারবে আগামীতে দেশের উন্নয়নে এই খাতে ভূমিকা রাখতে। বক্তব্য দেন, সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী।
এতে সিবিইউএফটি বিভিন্ন নিয়ম–কানুন ও একাডেমিক পরিকল্পনা তুলে ধরেন আইকিউএসি ডিরেক্টর প্রফেসর কাজী নাজমুল হুদা। অনুষ্ঠানে সিবিইউএফটি’র ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...