শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজকের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা টাকা না পেয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক আসে। তাঁদের মধ্যে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরে থাকেন।

পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর বরাত দিয়ে জানানো হয়েছে, ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপের একটি নম্বর থেকে তাঁকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে সে সময় তিনি বিষয়টি পুলিশকে জানাননি। ব্যবসায়ী মনে করছেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ীকে মামলা করতে বলা হয়েছে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...