সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে জোড়া খুনের দায়ে চার আসামির যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বার আউলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন ও তার ফুপাতো ভাই জাহেদুল আলমকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

-িতরা হলেন- আবুল কালাম আজাদ, ফারুক মিয়া, বাদশা আলম ও মো. সেকান্দর। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায়।

মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্তের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাস করে কারাদ- দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় মোট ২২ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারের জেরে ২০০৮ সালের ২১ এপ্রিল সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি কারখানার ভেতরে নিয়ে হারুন ও জাহিদুলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকু- থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...