সোমবার, ১৫ জুন ২০২৬

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি
 সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।
বুধবার  (২০ আগষ্ট ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাহিরপুরে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “উন্নয়ন, সুশাসন ও জনসেবার জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের ভুলত্রুটি চিহ্নিত হলে তা শুধরে নেওয়া সহজ হয়।”
তিনি আরও বলেন, তাহিরপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সম্ভাবনাময়,মৎস্য অভয়াশ্রম টাংগুয়ার হাওর  ,খনিজ বালু- পাথরের নদী যাদুকাটা ,ও সীমান্ত ঘেঁষা , এই এলাকাকে সামনে এগিয়ে নিতে, গণমাধ্যমের আন্তরিকতার প্রয়োজন। আমি প্রাণপণ চেষ্টা করে ঢেলে সাজানোর চেষ্টা করবো। সবার সহযোগিতায় সফলতা সুনিশ্চিত হয়।আসুন আমরা সবাই মিলে তাহিরপুর উপজেলাকে ঢেলে সাজাই।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ইউএনওকে অবহিত করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মহিবুর রহমান,সাংবাদিক আবুল হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  জাতীয় দৈনিক শ্লোগান এর তাহিরপুর উপজেলা  প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,  দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক ভোরের খবর এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, সাংবাদিক মিজানূর রহমান,দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আঃ মান্নান প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...