শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের ডিসি গণশুনানিতে করলেন ২৫টি সমস্যার প্রতিকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে ওই ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত হন।

গণশুনানিতে চারপাশে অসংখ্য নারী-পুরুষ। মধ্যিখানে বসে তাদের কথা শুনছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এখানে কারো দাবি গ্রাম্য সড়ক, যা চলাচলের অযোগ্য, কারো অভিযোগ এলাকায় বেড়েছে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপের হার। কেউ বলছেন দীর্ঘদিন ধরে ভোটার আইডি কার্ড না পেয়ে হয়রানি হচ্ছেন তারা, আবার কেউ বলছেন বারবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় কাজ করতে পারেননি তারা। তাই জেলা প্রশাসক যেন তাদের এসব সমস্যার সমাধান করেন। হলোও তাই, সব শুনে এলাকার ২৫টি সমস্যার সমাধান করার মতো সবকটি কাজ তাৎক্ষণিক শুরুর ব্যবস্থাসহ দপ্তর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন ডিসি ফরিদা খানম। তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নেয়ায় উচ্ছ্বসিত হয়ে করতালিতে মেতে উঠলেন উপস্থিত জনতা।

শুনানিকালে প্রধান অতিথি ডিসি বলেন, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে নেই কোনো জনপ্রতিনিধি। এসব এলাকায় সমস্যা বেড়েছে। জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ ডিসি অফিস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেন না। তাই জনগণের দোড়গোড়ায় এসে তাদেরকে সেবা পৌঁছে দিতে তিনি ইউনিয়ন পর্যায়ে গণগুনানি শুরু করেছেন এবং সরাসরি জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনে তিনি সমাধান করার চেষ্টা করছেন।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে এটাই আমাদের লক্ষ্য। বলতে গেলে এ আগস্ট মাস আমাদের বিজয়ের মাস। সবাই ঐক্যবদ্ধ থেকে বিজয় ধরে রাখতে হবে। এ ধরনের গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এ সময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...