বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে চ্যালেঞ্জ কাপ শুরু বাংলাদেশ লাল দলের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ের পর দুই বোলার মারুফা আকতার ও ফাহিমা খাতুনের বোলিং নৈপুন্যে জয় দিয়ে নারী চ্যালেঞ্জ কাপ ওয়ানডে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ লাল দল।

আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দল ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ সবুজ দলকে।

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন জ্যোতি। ১৩১ বল খেলে ৬টি চার মারেন তিনি।

সবুজ দলের অধিনায়ক নাহিদা আকতার ও স্বর্ণা আকতার ২টি করে উইকেট নেন।

জবাবে পেসার মারুফা ও স্পিনার ফাহিমার বোলিং তোপে ৪০.১ ওভারে ১১২ রানে অলআউট হয় সবুজ দল।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি।

মারুফা ১৩ রানে ও ফাহিমা ২০ রানে ৪টি করে উইকেট নেন।

আইসিসি মাসে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। নারী লাল দল, নারী সবুজ দল এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ছেলেদের দল নিয়ে ১০ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।

একই ভেন্যুতে আগামী বুধবার অনুর্ধ্ব-১৫ ছেলেদের মুখোমুখি হবে লাল দল।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...