শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন: সচেতনতায় জোর, টিকে থাকবে টাংগুয়ার মাছ

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ (২০২৫) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট)  দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন  মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান।
বক্তব্য রাখেন সাংবাদিক রুকন উদ্দিন, তিনি  হাওরপাড়ে বসবাস করেও আমিষের চাহিদা মেটাতে পুকুরের পাঙ্গাশ মাছ খাওয়ার বাস্তবতা তুলে ধরেন।
সভায় আরও  বক্তব্য রাখেন  তাহিরপুর  থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলার জামায়াত আমির মোঃ রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, সাংবাদিক আব্দুল আলিম,মিজানুর রহমান সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাংগুয়ার হাওরসহ দেশের হাওরাঞ্চলের মৎস্য সম্পদ রক্ষা করতে হলে নিষিদ্ধ কোনা জাল, কীটনাশক, বৈদ্যুতিক শক সরঞ্জাম বন্ধ করা জরুরি। বিশেষ করে প্রজনন মৌসুমে পোনামাছ নিধন কঠোরভাবে ঠেকাতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যচাষি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...