শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লায়ন্স জেলার ২০২৫-২০২৬ সেবাবর্ষ

কেবিনেট সদস্য ও ক্লাব অফিসারদের অভিষেক, প্রথম কেবিনেট মিটিং

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি–৪ এর ২০২৫–২০২৬ সেবাবর্ষের কেবিনেট সদস্য ও ক্লাব অফিসারদের অভিষেক এবং প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দুই পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। এ পর্ব সঞ্চালনা করেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু লায়ন্স জেলার প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর, কেবিনেট সেক্রেটারি, কেবিনেট ট্রেজারার, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি, জয়েন্ট কেবিনেট ট্রেজারার, গেট টিম নেতৃবৃন্দ, কেবিনেটের সদস্যবৃন্দ ও ক্লাব অফিসারদের অভিষিক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের আইডি ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও গেট এরিয়া লিডার সিএসিক্স লায়ন কাজী সাইফুল ইসলাম, অ্যাম্বাসেডর অব গুডউইল, এলসিআই, এলসিআইএফ এরিয়া লিডার অ্যান্ড বিএলএফ চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হীরা এবং লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। সম্মানিত অতিথি হিসেবে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন এ কাইউম চৌধুরী, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন আসলাম চৌধুরী, লায়ন এসএম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন ড. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ ও লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। বক্তব্য দেন প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেক। জেলা গভর্নর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যোগ দেয়ায় তিনি প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সামনের দিনগুলোতে যে–কোনো কাজে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন। লায়ন গভর্নর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দকে গভর্নরস স্পেশাল অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট পিন প্রদান করেন।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...