শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ও পক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর্জা রিয়াদ হাসানের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও রোগীদের সাথে অসদাচরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শনিবার (১৬ আগষ্ট)সকাল ১২টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজ্জামিল আহমেদ নাসরুম, অধ্যাপক আবু সাইদ, বিএনপি নেতা শাহজাহান কবিরসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, একজন সরকারি চিকিৎসক হয়ে তিনি জনসেবা নয়, বরং ক্ষমতার অপব্যবহার করছেন।
অন্যদিকে, দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘তাহিরপুরের সচেতন জনগণ’-এর ব্যানারে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দাবি করেন, কতিপয় অসাধু ব্যক্তি হাসপাতাল থেকে অনৈতিক সুবিধা না পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। মানববন্ধনে নারী-পুরুষসহ সাধারণ জনতা অংশ নেন।
উভয় মানববন্ধন ঘিরে ফেইসবুক ওয়ালে একঅন্যের কুৎসিত বিকৃত মনার মন্তব্য লিখে দিচ্ছেন। এতে  এলাকায়  চাঞ্চল্য বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...