সোমবার, ১৫ জুন ২০২৬

বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ রাজনীতিতে আসতে পারি, তাহলে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে তারেক রহমান ও খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আজ এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি রাজনৈতিক সংকটে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি মরবো বাংলাদেশে, বাঁচবো বাংলাদেশে। গত ১৬ বছরে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেছেন, গৃহবন্দী থেকেছেন, মিথ্যা মামলায় সাজা পেয়েছেন। এই ত্যাগের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খাঁন, সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহীদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগের সব খবর

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ‘আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার...

সর্বশেষ

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...