রবিবার, ২৮ জুন ২০২৬

যুবলীগকে শেখ পরশের চার পরামর্শ

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ২০২৩ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় দায়িত্বে আনার আহ্বান জানিয়ে যুবলীগকে প্রস্তুতিমূলক চারটি কাজের পরামর্শ দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রথমত, সেবামূলক কর্মসূচির মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখতে। দ্বিতীয়ত, অনৈতিক ও অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে হবে। তৃতীয়ত, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ও গ্রুপিং বন্ধ করতে হবে। চতুর্থত, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হবে। এ লক্ষ্যগুলো অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৩০ মে) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার দি কিং অব চিটাগাং ক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি চারটি কাজের কথা উল্লেখ করেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, আমাদেরকে রাজনৈতিকভাবে নিশ্চিত করতে হবে যে- ২০২৩ সালের নির্বাচনে শেখ হাসিনার সরকার এ রাষ্ট্রের দায়িত্বে আসে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামের মাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বই শুধু গঠিত হবে না, একটি নতুন অধ্যায়েরও সূচনা হবে। নতুন নেতৃত্বের হাতে অনেক চ্যালেঞ্জ। নতুন নেতৃবৃন্দকে নতুনভাবে দল গুছাতে হবে। সেইসঙ্গে আগামী নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবলীগ করতে হলে স্বচ্ছ ও ন্যায়ের রাজনীতি করতে হবে।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ বলেন, সরকার ব্যর্থ এটি প্রমাণ করতে মরিয়া একটি মহল। তবে ওদের মুখের কথায় এখন আর মানুষ বিভ্রান্ত হয় না। তবে কিছু মানুষ রয়েছে সুযোগ-সন্ধানী। তারা সবসময় মানুষকে জিম্মি করে আর্থিকভাবে লাভবান হয়। বিদেশে অর্থপাচার করে। দেশকে অস্থির করতে পারলে তাদের জন্য লাভ। এরা এখনও মাঠে সক্রিয়। তারা শক্তিশালী গণতান্ত্রিক সরকার চায় না।
তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, কিছু কিছু গণমাধ্যম দেখবেন এখন বিরোধী দলের ভূমিকায় নেমেছে। একটি গণতান্ত্রিক দেশে গণমাধ্যম সরকারের সমালোচনা করার অধিকার রাখে। কিন্তু ওই সমালোচনা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তবে তার সমালোচনা করার অধিকার জনগণেরও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের যুবসমাজ এ সকল ষড়যন্ত্র বরদাশত করবেনা। আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...