শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২৯ আগস্ট লিও ক্লাব অব চিটাগাং এর সুবর্ণজয়ন্তী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লিও ক্লাব অব চিটাগাং এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন লিওদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী আয়োজনের প্রস্তুতি সভা ক্লাবের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উপদেষ্টা চৌধুরী খালেদ এন এমডি রিয়াদ, মুকেশ চৌধুরী, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব লায়ন মো. আবু নাসের রনি, ট্রেজারার আলী হায়দার, সদস্য মোহাম্মদ নূর হোসেন, স্মরণিকা কমিটির চেয়ারম্যান নাফিজ মিনহাজ, সদস্য মুহাম্মদ মাসুদ, জয়েন্ট ট্রেজারার লিও ইমদাদুল ইসলাম সৌরভ প্রমুখ।
সভায় আগামী ২৯ আগস্ট চট্টগ্রাম কলেজ রোড়ের পার্সিভিলহিলস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সভাপতি ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, লিওরা বিশ্বব্যাপী মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। এক সাথে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ হয়। একটি নির্দিষ্ট সময় পর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর মতো অনুষ্ঠান হলে বর্তমান ও প্রাক্তন সদস্যদের মধ্যে বন্ধন তৈরি হবে এবং প্রাক্তন সদস্যরাও তাদের পুরানো স্মৃতি নতুনদের সাথে শেয়ার করার সুযোগ পাবে।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...