শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান, চালকদের পুলিশ বক্স ভাঙচুর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলশীতে ব্যাটারির রিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন চালকরা। বুধবার (১৩ আগস্ট) রাতে খুলশী রেল গেইট এলাকায় রিকশা চালকরা ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের বক্স ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ওসি আফতাব হোসেন গণমাধ্যমকে বলেন, বিকালে খুলশী থানা, ট্রাফিক উত্তর বিভাগ অতিরিক্ত ফোর্স নিয়ে খুলশী জালালাবাদ, ওয়ারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় ব্যাটারির অবৈধ রিকশাবিরোধী অভিযান চালায়।

“জালালাবাদ ও ওয়ারলেস মোড়ে অভিযান শেষ করে পুলিশ আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে অটোচালকরা অভিযানে বাধা দেয়। আরেকটি দল গিয়ে রেল গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।”

এ ঘটনায় দুজনকে আটকের তথ্য দিয়ে ওসি বলেন, “চালকদের ইট-পাটকেল নিক্ষেপে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন। পাশাপাশি তারা সেখানে সার্জেন্টের ব্যাগ চুরি করে নিয়ে যান।”

ব্যাটারির রিকশার দৌরাত্ম্য বন্ধে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। এ নিয়ে গত এপ্রিলে চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষও হয়েছে।

সোমবার নগর পুলিশের পক্ষ থেকে ব্যাটারির রিকশা ব্যবহার না করতে জনসাধারণকে অনুরোধ করে গণবিজ্ঞপ্তি জারি করে পুলিশ।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...