শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শনে বিএনএসিডব্লিউসির বিশেষজ্ঞ দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর উদ্যোগে চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানির সময় দ্রুত চিহ্নিতকরণের উদ্দেশ্যে চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাবকে যুগোপযোগী করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ প্রেক্ষিতে গত ১১ আগস্ট চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং ১২ আগস্ট চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

বিএনএসিডব্লিউসি-এর সদস্য সচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলী (জি), এনজিপি, পিএসসি-এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে ১৩ জনের একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনসহ কাস্টমসের ছয়জন কর্মকর্তা এবং মোট ২৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের ২০ জন, চট্টগ্রাম বন্দরের পাঁচজন এবং নৌ সমরাস্ত্র পরিদর্শন সংস্থার তিনজন কর্মকর্তা।

প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক পদ্ধতিতে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সনাক্তকরণ, সংশ্লিষ্ট সমস্যাবলী এবং সমাধানের উপায় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ঝুঁকি প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত খালাস ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...