শনিবার, ৩ অক্টোবর ২০২৬

তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ থেকে দশ হাজার মাইল দূরে লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখেন তারেক রহমান। তাই ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দকে পাঠাচ্ছেন এবং তালিকা সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও একটি পরিবারকে অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রুহুল কবির রিজভী বলেন, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাকরিতে বৈষম্য কমানোর জন্য আন্দোলন করেছে, মূল আন্দোলন তো বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ধরে করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নুরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...