সোমবার, ২৯ জুন ২০২৬

অনুমোদনহীন ব্যবসায়ীদের চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রিসভার নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেকোনো ধরনের চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চালের মৌসুমে পর্যবেক্ষণ এবং তদারকি চলা সত্ত্বেও, চালের দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করতে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রী এবং তাদের সচিবদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের বোর্ড কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, চাল ও তেলের দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা নিয়ে আজ মন্ত্রিসভা আলোচনা করেছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অনুমতি বা অনুমোদন না নিয়ে অনেক কোম্পানি চাল ব্যবসায় নিয়োজিত রয়েছে, মন্ত্রিসভা কোনো কোম্পানির অননুমোদিত চালের ব্যবসা বা যে কোনো ধরনের চালের মজুদ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আনোয়ারুল বলেন, একটি কোম্পানি একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের (এমওএ) একটি নির্দিষ্ট ব্যবসা করছে, বাংলাদেশে একই এমওএ দিয়ে অনেক ব্যবসা করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্য দেশগুলোর সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে, তারা এমওএ দেওয়ার ক্ষেত্রে কী করছে, তা খুঁজে বের করতে বলেছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধভাবে চাল মজুদকারী ব্যক্তি এবং কোথায় তারা মজুদ করেছে তাও বের করতে বলেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তেলের মতো মজুদকৃত চালও কোথায় আছে,তা খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...