রবিবার, ৪ অক্টোবর ২০২৬

হাসিনার আইনজীবী হতে চান পান্না, আদালত বললেন—ট্রেন ছেড়ে গেছে ওঠার সুযোগ নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শেখ হাসিনার চলমান মামলায় জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ বলেছেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে।’

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আইনজীবী নাজনীন নাহার বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান। উনি অসুস্থ তাই ওনার পক্ষে আমি এই আবেদনের বিষয়টি তুলে ধরছি।

এ সময় ট্রাইব্যুনাল-১ বলেন, উনি (জেড আই খান পান্না) এই নির্দিষ্ট মামলায়ই আসতে চাচ্ছেন কেন? আর ওই মামলায় তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এখন আছেনই। আমরা আগে তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অনেক খুঁজেছিলাম। তখন তো উনি আসেননি। আর কোন মামলায় আমরা কাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী করব, সেটা আমাদের এখতিয়ার।

একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আইনজীবী জেড আই খান পান্না’র রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হবার আবেদন প্রসঙ্গে বলেন, ট্রেন স্টেশন ছেড়ে গেছে। ট্রেন যাবার পরে আপনি স্টেশন মাস্টারকে বললেন, আমি ট্রেনে যেতে চাই। এটা কি হয়?

এরপর ট্র্যাইব্যুনাল-১ আইনজীবী নাজনীন নাহারকে বলেন, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাইলে ওনার সিভি উনি দিতে পারেন। অন্য কোনো মামলার ক্ষেত্রে আমরা ওনার বিষয়টি দেখব।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...