১১ আগস্ট সোমবার বিকাল ৪টায় রামগড় উপজেলার সুনাইপুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
এ সময় মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও অননুমোদিত প্রসাধনী পণ্য বিক্রয়ের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ০২টি মামলা দায়ের করা হয় এবং মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
