সোমবার, ১৫ জুন ২০২৬

হাটহাজারীতে যানযট নিরসনে করনীয় নির্ধারণ সংক্রান্ত সভা

সাধারণ মানুষের স্বার্থে আবেগী শাসন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এজন্য  সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  : ইউ এন ও হাটহাজারী

 হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেছেন দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আবেগী শাসন নয়,আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সর্বমহলের সহযোগীতা প্রয়োজন। সমাজে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটানোর জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এজন্য ব্যক্তি বিশেষের স্বার্থের উর্ধে উঠে সামগ্রিক স্বার্থের কথাটি সর্বাগ্রে বিবেচনা করতে হবে। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে কারো প্রতি যাতে অবিচার না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। অন্যায়কারী ও অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। তিনি গত সোমবার (১১ আগস্ট)   হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্হানে যানযট নিরসনে করনীয় নির্ধারন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)মোঃ,শাহেদ আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ তাপস কুমার মজুমদার, ট্রাপিক ইন্সপেক্টর মোঃ সামশুদ্দীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি মোহাম্মদ ফারহান।সভায় যানযট নিরসনে করনীয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষে কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, ব্যবসায়ী সমিতির পক্ষে আবদুল শুক্কুর মেম্বার, সাংবাদিক জিয়া চৌধুরী, সাংবাদিক বোরহান উদ্দিন, বাস মালিক সমিতির পক্ষে মোহাম্মদ শাহাজাহান, ট্রাক শ্রমিক সমিতির মোহাম্মদ ইলিয়াস, জনপ্রতিনিধিদের পক্ষে মোহাম্মদ শাহাজাহান বাদশা, টেম্পু সমিতির পক্ষে মোহাম্মদ ইলিয়াস, বাজার ইজারাদারদের পক্ষে মোহাম্মদ নূরুচ্ছাপা বাচা,  জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান, কামাল পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, নুর নবী, কার মাইক্রো সমিতির মোহাম্মদ ইয়াসিন ও মীরেরহাট বাজার কমিটির পক্ষে মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে যানযট নিরসনে করনীয় বিষয়ে  উপস্থিত সকলে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...