শনিবার, ১৩ জুন ২০২৬

এসএসসি পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে ফেল থেকে পাস ৬৪, নতুন জিপিএ-৫ পেল ৬৫ জন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর পাস করেছে আরো ৬৪ পরীক্ষার্থী। আর জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছে আরো ৬৫ পরীক্ষার্থীর নাম।

রোববার (১০ আগস্ট) পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

গত ১০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। উপস্থিত ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরে পাস করেছেন ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফেল করেছেন ৩৯ হাজার ২০৭ জন। পরীক্ষা নিয়ন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

এরমধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসঙ্গে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...