সোমবার, ২৯ জুন ২০২৬

‘মানবিক সমাজ বিনির্মাণে জীবন ঘনিষ্ট ছোটগল্প অন্যতম ভূমিকা রাখতে পারে’

- Advertisement -
Single page 1st Paragraph

ছোটগল্পের স্বভাবধর্মই হলো যাপিত জীবনের সঙ্কট, সম্ভাবনা ও পরিণতিকে উন্মোচন করা। এই স্বভাবধর্মই ছোটগল্পকে ক্রমশ জীবনঘনিষ্ঠ করে তুলেছে। সমাজের অসঙ্গতি, সঙ্কট, স্ববিরোধিতা, সাধারণ মানুষের মোলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলতে ছোটগল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমকালীন বাংলা ছোটগল্পঃগতি ও প্রকৃতি বিষয়ে বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ আয়োজিত গোলটেবিল আলোচনায় আলোচকদের এমন মন্তব্য উঠে আসে।
আরও ছোটগল্প কেন?, গল্পলেখা কিভাবে শুরু করা যায়, গল্পের আইডিয়া, গল্পলেখার মানসিক প্রস্তুতি, গল্পের বিষয় ও প্রক্রণ, একটি গল্প কখন গল্প হয়ে ওঠে, গল্পে কি লিখব কি লিখব না, ছোটগল্পের আন্তর্জাতিকতা বিষয়ে আলোচনায় অংশ নেন পর্যায়ক্রমে কথাসাহিত্যিক ওমর কায়সার, ড. আনোয়ারা আলম, বাদল সৈয়দ, মোহীত উল আলম, হরিশংকর জলদাস, আহমেদ মাওলা, আজাদ বুলবুল, এবং গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।


আলোচকরা বলেন, সামাজিক অবক্ষয় থেকেই একাকিত্ব, বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা ঘিরে ধরে ব্যক্তিজীবনকে। প্রবলভাবে জীবনঘনিষ্ঠ শিল্পমাধ্যম হিসেবে ছোটগল্পে ব্যক্তিজীবনের এই সঙ্কটগুলোকে তুলে আনা জরুরি । চলমান রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা, সংস্কৃতির বাঁকবদল ও অর্থনৈতিক স্তরবিন্যাসের প্রভাব নির্মোহভাবে নিরীক্ষার মাধ্যমে গল্পে উঠে আসে যা সমাজ পরিবর্তনে গুরুত্পূর্ণ ভূমিকা রাখতে পারে। গল্পের ভাব, ভাষা, বিষয়বস্তু ও নির্মাণশৈলী সমকালীন না হলে পাঠক গল্পপাঠে নিষ্ঠা অর্জন করতে পারেন না।
‘গল্পকার’ আয়োজিত গোলটেবিলের উম্মুক্ত আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হাফিজ আল ফারুকী, সাইদুল আরেফীন, আলমগীর শিপন, আলী আসকর, গাজী ফারুক আহমদ পৃথ্বী, মহি মুহাম্মদ, তাসমিমা মমতাজ, মাসমিমা মমতাজ, তোফিকুল ইসলাম চোধুরী, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
‘গল্পকার’ গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও কবি রেহানা পারভীন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...