রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পটিয়ায় চাকরিচ্যুতদের অবরোধে ২৫ ব্যাংকের লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবরোধের মুখে ২৫টি ব্যাংকের শাখা-উপশাখার যাবতীয় কার্যক্রম ও লেনদেন দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিউরিটি, গ্লোবাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে পটিয়া ও চট্টগ্রামের ছেলেদের কর্মচ্যুতির প্রতিবাদ ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১০ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়ার সকল ব্যাংকের প্রধান ফটকে ‘চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকিং কার্যক্রম অবরোধথ লেখা ব্যানার লিখে বিভিন্ন ব্যাংকের সামনে আন্দোলনকারীরা চাকুরীচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন।

এসময় আন্দোলনকারীরা বিভক্ত হয়ে মহাসড়কে বিক্ষোভ করলেও অপর একটি অংশ ব্যাংকের সামনে অবরোধ করে কার্যক্রম বন্ধ রাখেন। এসময় সরকারী-বেসরকারী কোন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকের ভিতর প্রবেশ করতে পারেনি। ফলে সকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়ার সকল ব্যাংক কার্যক্রম মূলত বন্ধ থাকে।

এসময় আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়া মেনে চাকরীতে পুনর্বহাল করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে পটিয়ার সকল সরকারী-বেসরকারী ব্যাংকের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করাসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেন।

আন্দোলনে সংহতি প্রকাশ করে আন্দোলনে অংশ নেন ইসলামী ফ্রন্ট নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পীরজাদা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো: আলী হোসাইন, দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. মো: এমদাদুল হাসানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংকের চাকরীচ্যুত কর্মকর্তাদের মধ্যে মো: শিবলু আলম আমিরী, মোহাম্মদ তারেক, জয়নাল, হিরু, মোহাম্মদ কানুন, মোহাম্মদ সাইদুল ইসলাম, আমজাদ মাহি, গাজী ফাহিম, মোছাম্মদ শাকিলা পারবিন, কায়সার হামিদ, ফাতেমা ইসলাম, রুকন, জয়নাল আবেদিন। এসআইবিএল, এফএসআইবিএল, আল আরাফাহ ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ৬ ব্যাংক প্রতিনিধি চাকরিচ্যুত ব্যাংকার্স ফোরাম।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...