শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু মঙ্গলবার

- Advertisement -
Single page 1st Paragraph

দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩১ মে (মঙ্গলবার) শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এ মেলা নগরীরর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
আজ রোববার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
তিনি বলেন, ‘গত ২৮ বছর ধরে আমরা দেশীয় পণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছি। বিগত দুই বছর করোনা মহামারির কারণে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এ বছরও নির্দিষ্ট সময়ে মেলা শুরু করা সম্ভব হয়নি। দেরি সত্ত্বেও ধারাবাহিকতা রক্ষা এবং দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যাপক আগ্রহের কারণে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আগামী ৩১ মে রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন মেলায়। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন।
এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি জানান, মেলার ব্যাপ্তি প্রায় ৪ লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগাস্টল, ১৪টি ফুড স্টল, ২টি আলাদা লোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০ এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সর্বসাধারণ যাতে ব্যাপকহারে এ মেলা পরিদর্শন করতে পারে, সে লক্ষ্যে দর্শনার্থীর টিকিটের মূল্য গতবারের মতো ১৫ টাকা রাখা হয়েছে।
তিনি বলেন, এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে। মেলায় নগরীর বিভিন্ন স্কুলের প্লে-গ্রুপ থেকে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, মেলা কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা এবং চেম্বার পরিচালকমন্ডলী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...