বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

এম জাহাঙ্গীর নেওয়াজ
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া খিলমোগল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দীন নসু। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম সা ইলিয়াস, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য কাজী মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ হোসেন।

শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহ এবং অনুত্তীর্ণদের অধ্যাবসায়ে অনুপ্রেরণায় অতিথি বক্তা ছিলেন হাসিনা জামাল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দীন, সহকারী অধ্যাপিকা পারমিতা বড়ুয়া, সহকারী অধ্যাপিকা এস এম কোহিনূর আকতার, সিনিয়র প্রভাষক খায়েজ আহমদ, প্রদর্শক সুজন সাহা, দেবপ্রসাদ দে প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নাসির উদ্দীন বলেন, আমার পিতা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ নূরুল ইসলাম ৭ বার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। সমাজসেবার প্রারম্ভিকে তিনি ইউপি মেম্বারের দায়িত্বসহ অত্যন্ত দক্ষতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আশির দশকে তৎকালীন সরকারের রাষ্ট্রীয় কর্মসূচি ‘স্বনির্ভর আন্দোলন’-এ তার উল্লেখযোগ্য ভূমিকায় মুগ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘রাঙ্গুনিয়া ইউনিয়ন’কে ‘স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন’ ঘোষণা করেন। সরকারের খাদ্যোৎপাদন দ্বিগুণ কর্মসূচির সফলতায় তার বলিষ্ঠ নেতৃত্বে গুমাইবিলে ইরিগেশন পাইলট স্কীম, খালখনন কর্মসূচির আওতায় কুলকুরমাই, চেঙ্গখাল ও মহাফেজখাল খনন, স্বেচ্ছাশ্রমে গ্রামীণ অবকাঠামোর নির্মাণ-পুননির্মাণ, ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত সেনিটেশন, পরিত্যক্ত পুকুর-দিঘী সংস্কারোত্তর মৎস্য চাষ, রাস্তার উভয় পাশে বৃক্ষরোপন ও অনুর্বর স্থানে বনায়ন, নিরক্ষরতা দূরীকরণের বয়স্কশিক্ষা, বিদ্যুতায়ন ও গ্যাস সুবিধা, শান্তিনিকেতন ইউপি প্রশাসনিক এলাকায় পোস্টঅফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিস, ব্যাংকের শাখা ও স্কুল প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা ও সময়োচিত কার্যক্রম বাস্তবায়ন করে এ ইউনিয়নকে দেশের ‘আদর্শ ইউনিয়ন’-এ পরিণত করেন।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...