বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মানবতাবাদী সংগঠন রাউজান ক্লাব এর মাসিক ইসলামিক সেমিনার ক্লাবের দাতা সদস্য এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গত গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি গবেষক এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রভাষক-হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী।
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ ওমর ফারুক। পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ মোহাম্মদ তাওহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) কাজী মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে রাউজান ক্লাব এর আজীবন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল: ‘খোলাফায়ে রাশেদীনের স্বর্ণযুগ’।
এতে বক্তারা বলেন, মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে আল্লাহর রাসুল (সাঃ) ও সাহাবীদের আদর্শ অনুসরণ করতে হবে। কেননা আইয়ামে জাহেলিয়াত যুগকে স্বর্ণের যুগে রুপান্তর করেছিলেন সম্মানিত সাহাবীগন। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় বৈষম্যহীনভাবে আদর্শ অনুসরণ করতে পারলে রাসূল (সাঃ) এর আদর্শই বাস্তবায়ন হবে।
এতে আরো উপস্থিত ছিলেন বি এস আর এম এর হেড অব মার্কেটিং আলী মাহবুব মোহাম্মদ হোসেন, ক্লাব সহ-সভাপতি রিয়াজুুল হাসান, ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী, সম্মানিত আজীবন সদস্য এস এম সিরাজদ্দৌল্লাহ , কাজী গোলাপর রহমান, এ এস এম এয়াকুব, এ এস এম শোয়েব, শেখ মোহাম্মদ ওমর, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুল, সহ-সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, যুগ্ন-সম্পাদক এস এস জাফর চৌধুরী, মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক মোঃ মহসীন আলী, সি এম আলী হায়দার চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ ইকবাল, মোঃ সাগের হোসেন, আরিফ মইনুদ্দিন, মোহাম্মদ শফি সিকদার প্রমুখ।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...