সোমবার, ২৯ জুন ২০২৬

ক্যান্সার সৃষ্টিকারী ১৯ টন ‘ঘনচিনি’ আটক করলো কাস্টম

- Advertisement -
Single page 1st Paragraph

চীন থেকে অবৈধভাবে আনা আমদানি নিষিদ্ধ ১৯ মেট্রিকটন সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ক্যানসারের অন্যতম উপাদান হিসেবে শনাক্ত হওয়া এসব ঘনচিনি চট্টগ্রাম বন্দরে এনেছে ডিএসএস এন্টারপ্রাইজ নামে ঢাকার বংশালের একটি প্রতিষ্ঠান।

গত বুধবার নগরীর ইপিজেড এলাকায় বেসরকারি নেমসান ডিপোতে একটি কনটেইনারে তল্লাশি করে এসব ঘনচিনি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার সালাহউদ্দিন রিজভী জানিয়েছেন, ১৮ মে চীনের জিনদাও বন্দর থেকে এইচ আর হেরা জাহাজে ঘনচিনি বোঝাই কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান ডিএসএস এন্টারপ্রাইজ সেটি খালাসের উদ্যোগ না নেওয়ায় কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এর আগে কনটেইনারে আসা পণ্যের শুল্কায়ন ও খালাস কার্যক্রম স্থগিত করা হয়।

বুধবার কনটেইনার খুলে দেখা যায়, উপরে ‘সোডা অ্যাশ’ লেখা কয়েকশ বস্তা। সেগুলো খুলে পাওয়া যায় ১৯ মেট্রিকটন ঘনচিনি ও এক টন সোডা অ্যাশ। এরপর সেগুলো জব্দ করা হয়।

প্রসঙ্গত, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ঘনচিনি আমদানি বাংলাদেশে নিষিদ্ধ। এই চিনি সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...