রাঙ্গুনিয়ায় প্রবীন আলেমে দীন আল্লামা নুরুল আলম আলকাদেরী ইন্তেকালে বিভিন্ন মহলের শোক , যিনি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রদ্বিয়াল্লাহু আনহু’র খলিফা হযরত সৈয়দ আজিজুর রহমান আলকাদেরি রহঃ’র বড় সাহেবজাদা ও খলিফা এবং কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রদ্বিয়াল্লাহু আনহুর বিশিষ্ট মুরীদ ও ছাত্র হযরতুলহাজ্ব আল্লামা হাফিজ সৈয়দ নুরুল আলম আলকাদেরি ২৯ শে জুলাই রোজ মঙ্গলবার দুপুর ১১ টা ৩০:মিনিটের সময় ইন্তেকাল ফরমায়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহার মৃত্যুতে আহলে সুন্নাত ওয়ালা জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ বেতাগী ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃ বৃন্দ গভীর শোক প্রকাশ করেন । তিনি একাধারে বহু বছর ডেমিছড়া প্রথমিক বিদ্যালয় ও ডেমিছড়া পূর্ব পাড়া জামে মসজিদের খতিব এর দায়িত্ব পালন করেন , তাহার মৃত্যুতে এলাকাবাসী শোকাভিভূত , তাহার মৃত্যুতে এই এলাকায় শোখর ছায়া নেমেআাসে।
