রবিবার, ২১ জুন ২০২৬

বিনিয়োগকারীদের অনলাইন সেবায় কাজ করছে বিডা : চট্টগ্রাম চেম্বার কর্মশালায় মোহসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেছেন, বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্নভাবে অনলাইনে বিভিন্ন সেবা প্রদানের জন্য বিডা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিডাসহ ১৯টি সংস্থা ৫৮টি সেবা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত করেছে। তবে শুধু অনলাইনে সেবা প্রদানই নয়, প্রদত্ত সেবাসমূহ গ্রহণের জন্য বিনিয়োগকারীদের আরো আগ্রহী ও সচেতন হতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র উদ্যোগে এবং চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই)’র সহযোগিতায় আজ সকালে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে প্রদত্ত সেবা ও ইনভেস্টমেন্ট আফটার কেয়ার সম্পর্কিত অংশীজন মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে কর্মশালায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বক্তব্য রাখেন।
এতে চেম্বার পরিচালকবৃন্দ এ কে এম. আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, কামাল মোস্তফা চৌধুরী ও আফসার হাসান চৌধুরী (জসিম), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র সচিব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন আরো বলেন, সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই, তারা ঘরে বসে অনলাইনে অতি সহজে সেবা গ্রহণ করতে পারবেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশন’র প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণের কাছে অনুরোধ জানিয়ে বলেন, বিডা বিনিয়োগকারীদের সুবিধার্থে যে অনলাইন পোর্টাল চালু করেছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত এবং এ কার্যক্রম সফলভাবে চালু রাখার লক্ষ্যে বিনিয়োগকারীদের এ পোর্টাল হতে সেবা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের মতামতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে উদ্যোক্তাদের জন্য সব ধরণের সেবা একক বাতায়নের আওতায় আনার লক্ষ্যে বিডা কাজ করে আসছে এবং আজকে বিডা সফলভাবে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করেছে। চিটাগাং চেম্বারের সদস্যদের জন্য বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার জন্য ইতোমধ্যে সংস্থাদ্বয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্দেশ্যে বিডার চালুকৃত অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সেবা প্রদানমূলক গৃহীত বিভিন্ন কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তার নিবন্ধিত পোষ্য প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকে। এক্ষেত্রে বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট বিনিয়োগ সহজীকরণ, বিনিয়োগ ও ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা, অনাকাঙ্খিত প্রভাব বন্ধকরণ এবং বিনিয়োগ ও ব্যবসা প্রসারের লক্ষ্যে তাদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী বিদ্যমান ও সম্ভাবনাময় বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত যেকোন ধরণের প্রতিকূলতা বা সমস্যা নিরসনের জন্য বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিদ্যমান ও সম্ভাবনাময় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক বিভিন্ন কার্যক্রম অবহিতকরণের অংশ হিসেবে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা অনলাইনে প্রদানের জন্য চালুকৃত বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল এবং তাঁদের বিনিয়োগ পরবর্তী সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে গঠিত ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট একটি প্রশংসনীয় উদ্যোগ।
কর্মশালায় বিডার পরিচালক ওয়ান স্টপ সার্ভিস ও রেগুলেটরি রিফর্ম জীবন কৃষ্ণ সাহা রায় অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন এবং পরিচালক ইনভেস্টমেন্ট আফটার কেয়ার সুনীল কুমার অধিকারী (উপসচিব) বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত যেকোন ধরনের প্রতিকূলতা বা সমস্যা নিরসনকল্পে বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখার চলমান কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...