বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ৯১ রানে জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯১ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬১ বলে ৭০ রানের সূচনা পায় বাংলাদেশ। ৩১ রান করে থামেন ওপেনার রিফাত বেগ। এরপর দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন আরেক ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম।

হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১৪৭ রানে আউট হন আবরার। ১২টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে ৮২ রান করেন আবরার।

উইকেটে সেট হয়ে ৩৪ রানে থামেন আজিজুল। অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডারে উইকেটরক্ষক মো: আব্দুল্লাহর হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আব্দুল্লাহ। জিম্বাবুয়ের তিন বোলার ২টি করে উইকেট নেন।

২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের সামনে বড় জুটি গড়তে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। এক প্রান্ত আগলে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার নাথানেইল হালাবাঙ্গানা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ব্র্যান্ডন সেনজেরা। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে ১৪ রানে ৩ উইকেট নেন আগের ম্যাচের নায়ক বাঁ-হাতি স্পিনার সামিউন বশির। ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ ও আজিজুল।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...