সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধিতে রপ্তানি বৈচিত্র্যকরণ অপরিহার্য : ব্রিটিশ হাইকমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আজ বলেছেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, যুক্তরাজ্য ঢাকা-লক্ষ্যভিত্তিক ব্যবসাবান্ধব সংস্কারে সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশকে নতুন বাণিজ্য সুযোগ উন্মুক্ত করতে, ব্যবসাবান্ধব সংস্কারে সহায়তা দিতে এবং ইউকে ক্রেতাদের সঙ্গে উচ্চমানের বাংলাদেশি পণ্যের সংযোগ স্থাপনে কাজ করছে।’

ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকমিশনার সারা কুক এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লৎফে সিদ্দিকী ঢাকার কাপকেক এক্সপোর্টস নামে একটি সফট টয় উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন, যা যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করে।

হাইকমিশনার বলেন, ‘যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস)-এর আওতায় কাপকেক এক্সপোর্টসের মতো বাংলাদেশি প্রতিষ্ঠান শূন্য শুল্কে যুক্তরাজ্যের বাজারে রপ্তানি করতে পারছে। এতে যুক্তরাজ্যের ভোক্তারাও কম দামে পণ্য পাচ্ছেন।’

হাইকমিশনার ও বিশেষ দূত খেলনার উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং কর্মী ও ব্যবস্থাপনার সঙ্গে মতবিনিময় করেন।

তারা বাংলাদেশের রপ্তানি ঝুঁকি হ্রাস ও যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন পণ্যের রপ্তানিকারকরা দেশে নীতিগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং নতুন বাজারে প্রবেশে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন।’

এ প্রেক্ষাপটে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারকে ব্যবসা সহজিকরণ ও রপ্তানি পরিবেশ উন্নয়নে কারিগরি সহায়তা দিচ্ছে।

হাইকমিশনার জানান, বাংলাদেশকে রপ্তানি বৃদ্ধি ও বৈচিত্র্য আনতে যুক্তরাজ্য ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে। ইউকে ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের সংযুক্ত করতে কাজ চলবে।

তিনি আরও জানান, চলতি বছরের ১০ জুলাই যুক্তরাজ্য সরকার নিয়ম আরও সহজ করেছে, যাতে বাংলাদেশের জন্য রপ্তানি আরও সহজ হয়। নতুন নিয়মে উৎপত্তিস্থল সংক্রান্ত শর্ত আরও সহজ করা হয়েছে।

এতে বাংলাদেশ নতুন পণ্য রপ্তানিতে এগিয়ে যেতে পারবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে।

ডিসিটিএস স্কিমটি ২০২৩ সালের জুনে চালু হয় এবং এটি বিশ্বের অন্যতম উদার বাণিজ্য সুবিধা প্রদানকারী স্কিম। এ স্কিমে ২০২৯ সাল পর্যন্ত অস্ত্র ব্যতীত বাংলাদেশের সব রপ্তানির জন্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত অগ্রাধিকার স্তরের আওতায় বাংলাদেশের ৯৮ শতাংশ রপ্তানি ২০২৯ সালের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে, যার মধ্যে তৈরি পোশাক খাতও অন্তর্ভুক্ত।

এই বিভাগের সব খবর

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আকতার। তাঁর অভিযোগ, স্বামী...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার...

সর্বশেষ

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা...

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি)...