সোমবার, ২৫ মে ২০২৬

আগামী ২-৩ দিনের মধ্যেই ঐতিহাসিক সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছতে যাচ্ছি : অধ্যাপক আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অব্যাহত আলোচনার মাধ্যমে আগামী দুই-তিন দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছতে যাচ্ছে কমিশন।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠকের শুরুতে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সহযোগিতায় আগামী দুই-তিন দিনের মধ্যে আমাদের একটি সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় নিয়ে যেতে পারবে বলে আমরা আশা রাখি।’

তিনি আরো বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে বারবার আমরা পরিবর্তন ও সংস্কার করি এই কারণে যে, এতে করে যেন সকলে একটি নির্দিষ্ট স্থানে একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে আমরা একমত হয়েছি। যদিও দুটি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। তবুও আমি বলবো, যেহেতু সকলের ছাড় দিচ্ছেন, সে কারণে এই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছে।

কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কোন না কোনভাবে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যেমন ধরুন- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সকলের দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এবং এ বিষয়ে একটি কাঠামো আমাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আমরা এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আরেকবার না যাই। এ কারণেই বারবার আলোচনা করার মাধ্যমে আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে, তা পরিবর্তন পরিমার্জন ও প্রয়োজনে সংশোধন করা হচ্ছে।

এ সময় আলোচনা একইভাবে অব্যাহত রেখে আগামী দুই-একদিনের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা পৌঁছনোর জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, আমরা জাতীয় সনদে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যুক্ত করে, তা জাতির সামনে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই। যেই ঐতিহাসিক দলিলের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটি অন্তর্ভুক্ত থাকবে। সব বিষয়গুলোকেই যে আমরা এতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। বরং যে সকল বিষয়ে রাষ্ট্র সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক, সে বিষয়গুলোই আমরা বিবেচনা করেছি।

যারা ভবিষ্যতের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন অথবা রাজনীতিতে যুক্ত থাকবেন, তারা ভবিষ্যতে কমিশনের এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া প্রেরণ করার কথা রয়েছে।

আজকের আলোচ্য সূচিতে রয়েছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিয়ন্ত্রণ ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজ এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন।

কমিশন সূত্রে জানা গেছে, দ্রুত জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত সকল বিষয় ঐকমত্য গড়তে আগামী কিছুদিন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান থাকবে।

এই বিভাগের সব খবর

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন হাজীরা। সোমবার (৮ জিলহজ) ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীদের...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি...

সর্বশেষ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের...

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি...

রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার...

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের...