শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় নিঃস্ব দিনমজুরের পরিবার চোখের সামনে খালে বিলীন হচ্ছে ঘর

এম জাহাঙ্গীর নেওয়াজ
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী খালের তীব্র ভাঙনে নিষ হয়ে পড়েছে একটি দিনমজুর পরিবার, যার চোখের সামনে চার কক্ষের ঘরের একাংশ ধসে পড়েছে। ফলে পুরো পরিবার এখন চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এই সব য়েন কেউ দেখার নেই , উপজেলার পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অয়ন দে জানান, তাদের বাড়িটি ইছামতী খালের একেবারে কিনারায় অবস্থিত।

তিনি অভিযোগ করেন, “বিগত সময়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের পাড় দুর্বল হয়ে পড়েছিল। কিছুদিন আগেই আমাদের ঘরের পাশে বড় ফাটল দেখা দেয়। আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাতে হঠাৎ করেই ঘরের একটি অংশ ধসে খালের দিকে দেবে যায়।” অয়নের বাবা সুজন দে একজন দিনমজুর। তিন ভাইয়ের মধ্যে বাকি দুজন স্থানীয় ওয়ার্কশপ ও গ্যারেজে কাজ করেন। অয়ন নিজে একটি এনজিওতে কর্মরত। ঘরের একাংশ ভেঙে পড়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে এবং একটি নিরাপদ আশ্রয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। ক্ষোভ প্রকাশ করে অয়ন বলেন, “খালের অন্যান্য অংশে ভাঙনরোধে ব্লক বসানো হলেও আমাদের এলাকাটি অরক্ষিত। গত ১৩ বছর ধরে শুধু ব্লক স্থাপনের আশ্বাসই শুনে আসছি, কিন্তু কোনো কাজ হয়নি। বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।” বর্তমানে পরিবারটি তাদের বাকি ঘরটুকুও সম্পূর্ণভাবে খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিতে এবং তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...