শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহতের খবর দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০-৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের আরেকটি দল।

তবে খাগড়াছড়ির দীঘিনালার জোড়া সিন্ধু কার্বারি পাড়ায় জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সাথে গতকাল শুক্রবার গোলাগুলিতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর চার সদস্য নিহত হয়েছে বলে মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউপিডিএফ।

শনিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এ গোলাগুলির ঘটনা সংঘটিত হওয়ার কোনো তথ্য ইউপিডিএফের জানা নেই এবং ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল হিসেবে ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’ নামে তার কোনো সামরিক শাখা থাকার প্রশ্ন একেবারে অবান্তর ও কাল্পনিক।”

ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...