বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এস ডি আই-এর ৩২ বছরের মাইলফলক উদযাপন ও কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হলো কক্সবাজারে

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এস ডি আই)-এর ৩২ বছরের সাফল্যের মাইলফলক উদযাপন ও কেন্দ্রীয় কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কর্মসূচী ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।

২৩-২৫ জুলাই তিন দিনব্যাপী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের ওশান প্যারাডাইস এর ক্যাপ্টেন কক্স কনভেনশন ভেন্যুতে উক্ত কনভেনশন অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশন শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঝউও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পদার্থবিদ ও গণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ঝউও-এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এস ডি আই-এর ভাইস চেয়ারম্যান এস. এম. গোলাম মোস্তফা, ইউবিকো এর এমডি এমএম মোস্তফা বিল্লাল, পিকেএসএফ এর এজিএম আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক এর অএগ মো. মনজুর মোরশেদ এবংএমএফআই ও কৃষি অর্থায়ন বিভাগ এর প্রধান তাপস কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝউও এর সহকারী পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনীন হক ঝউও এর উপ-নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক। প্রথম অধিবেশনে ঝউও এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় উপস্থাপনা সাকিব আহসান এবং সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রুবাইয়া আফরোজ।বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ জসিম উদ্দীন চৌধুরী (ট্রাফিক),কক্সবাজার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন এস ডি আই চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হোসেন।

অনুষ্ঠান শেষে গালা নাইট শিরোনামে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটি প্রথম শুরু হয় বাংলা লোকনৃত্যের মাধ্যমে এরপর পাহাড়ি নৃত্যের আয়োজন এবং ব্যান্ড সঙ্গীত ও ডিজে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তৃতীয় দিনের কর্মসূচীতে সকলে এস ডি আই এর লগো সন্বলিত টি-শার্ট ও টুপি মাথায় পড়ে বিশেষ ফটোসেশন এবং বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরন।

এসডিআই কর্তৃপক্ষ জানান ২০২৪-২০২৫ অর্থবছরে ১২৩২ কোটি টাকা ঋণ বিতরণ এবং ৮১ কোটি টাকা বকেয়া আদায় হয়েছে । উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ১,৮৪,০৭৮ জন মানুষের কাছে ৭৮.৬ কোটি টাকার সম্পদ ও প্রযুক্তি স্থানান্তর করা হয়েছে। গ্রামীণ অংশীদারদের সঞ্চয় বৃদ্ধি পেয়ে ৩২৯ কোটি টাকা এবং সম্পদ বৃদ্ধি হয়েছে ৩২৫ কোটি টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্য ও পরিকল্পনা হিসাবে তারা বলেন ঋণ বিতরণের লক্ষ্য ১,৮০০ কোটি টাকা, যা প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বয়স্ক, অতি দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে।

২,৪৫,৫৮৩ ঋণগ্রহীতার সম্পদ বৃদ্ধির লক্ষ্য ৪২৫ কোটি টাকা। নতুন ৪৫টি শাখা চালু করে মোট শাখার সংখ্যা হবে ১৬৪টি, এবং গ্রামীণ অংশীদার সংখ্যা দাঁড়াবে ২,৫৯,২২৭ জন। ৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১,৪৪,০৫৯ মানুষের কাছে সম্পদ ও প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছর এর বিশেষ উদ্যোগ এর অংশ হিসাবে ১৭,৪৫২ নতুন উদ্যোক্তা তৈরি এবং ৭৮,৫৬৩ জনের স্বনিয়োজিত কর্মসংস্থান হবে। ১,১২,৭৯৫ জনের বেতনভিত্তিক চাকরির সুযোগ, যা গত বছরের তুলনায় স্বনিয়োজিত কর্মসংস্থানে ৩০-৩৫% বৃদ্ধি ঘটাবে। বিভিন্ন প্রোগ্রামে ডিজিটালাইজেশন সংযোজন, বাজার সংযোগ জোরদার এবং নারী নেতৃত্বে একটি পাইলট শাখা চালু করা হবে। এছাড়াও ঝউও-এর নিজস্ব ইমেইল ডোমেইন চালু এবং অনলাইন ব্যবসার সম্প্রসারণ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...