বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে : নাহিদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।

তিনি আজ দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা সুমন। সমাবেশ পরিচালনা করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, সুনামগঞ্জের মানুষ সবসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন।

নাহিদ বলেন, ’২৪ এর অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন সুনামগঞ্জের তিনজন শহীদ আয়াতুল্লাহ, শহীদ হৃদয়, শহীদ সোহাগ। আমরা তাদের ঋণ শোধ করতে পারব না। তাদের স্বপ্নের ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব।

সমাবেশে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, সকলে ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আবারও ফ্যাসিস্ট পুনর্গঠিত হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী সকল দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

সুনামগঞ্জকে তারা নতুন করে গড়ে তুলবেন বলে উল্লেখ করে তিনি বলেন, মুজিববাদ নানা ছলেবলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মুজিববাদ মানে একদলীয় শামন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জুমার নামাজের পর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন যুবশক্তির জেলা এনসিপর যুগ্ম সমন্বয়কারি আবু সালেহ নাসিম, ইসহাক আমীনী, শহীদুল ইসলাম, জেলা আহবায়ক ইমনোদ্দোজা, সদস্য সাকিব, এনসিপির জেলা কমিটির সদস্য তাসাদ্দুক রাজা ইমন, ফয়সল আহমেদ, রেজাউল করিম, আলী হোসেন খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...