শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পোমরা নবাবী পাড়ায় শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধুর নাম রিনা আক্তার (২৬)। তিনি একই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী এবং পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, রিনাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

নিহতের চাচা নাজিম উদ্দিন বলেন, স্বামী জাহেদ বিদেশ চলে যাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় শ্বশুর বাড়ির লোকজন রিনাকে শারীরিক নির্যাতন করতো। তাকে ফোন করে নানাভাবে স্ত্রী সম্পর্কে ভুল বুঝাতো। তাই স্বামী ঘরে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করেছেন। এ নিয়ে একাধিকবার শালিসী বৈঠক হয়েছিল। কিন্তু এরপরও তারা নির্যাতন অব্যাহত রেখেছে। আজ ফোনে জরুরীভাবে ডাকলে, তারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন রিনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানায়।

নিহতের গৃহবধূর মা আরফা বেগম বলেন, “গত চার বছর ধরে আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক মানসিক নির্যাতন করছে। তিন ননদ মিলে প্রায় সময় বাপের বাড়ি এসে নানা মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতো। এমনকি দেবরও প্রবাস থেকে এসে দুইবার মারধর করেছে। তার শ্বশুর সমাধান করবে বলে বার বার আশ্বাস দিলেও সর্বশেষ আমার মেয়েকে তারা লাশ বানিয়ে ছাড়লো।”

স্থানীয় ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি বলেন, “আমি এলাকায় ছিলাম না। তবে ফোনে ঘটনার বিষয়ে শুনেছি। শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা করেছে বলে জানায়। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।”

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আরও অধিকতর তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...