রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ওমানে সড়ক দুর্ঘটনায় সাফিয়া হোসাইন আয়দা নামে তিন বছর বয়সী ফটিকছড়ির এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার মাস্কাট -সোহার প্রধান সড়কের মাবেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় তার মা ফাহমিদা আকতারও আহত হয়ে হাসপাতালে ভর্তি। সে উপজেলার কাঞ্চননগর ডা. ফিরোজের বাড়ির শাহাদাত হোসেন সুমনের কন্যা।

জানা যায়,সাফিয়া বাবার গাড়িতে করে আমরাত থেকে বারকা যাত্রাপথে মাবেলায় গেলে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। মায়ের কোলে বসা আয়দা তখনই মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। মুহুর্তে পুলিশ এসে স্থানীয় সুলতান কাবুজ মেডিকেল কলেজে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই আয়দা প্রাণ হারায়। আয়দার মামা ইকবাল জানান, তার বোনজামাই অক্ষত রয়েছেন। বোন আশঙ্কামুক্ত। সাফিয়ার লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আইনি পক্রিয়া করা হচ্ছে। তিনি আরো জানান, বাবা শাহাদাত হোসেন সুমন ওমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বছর খানেক পূর্বে মায়ের সাথে বাবার কাছে এসেছিল শিশু সাফিয়া।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...